আজকের দিনটা ছিল সত্যিই অন্যরকম। আমাদের প্রতিবন্ধী ছেলেমেয়েদের চোখে আজ একটা আলাদা রকম ঝিলিক ছিল। কারণ ওরা জানত, আজ কিছু মানুষ শুধু দেখতে আসেননি, ওদের গল্প শুনতে এসেছেন। অতিথিদের চোখে যে মুগ্ধতা ধরা পড়ল FOSA পরিবারের সম্মানিত অতিথিবৃন্দ আজ আমাদের পাশে এসে বসলেন। ওরা যত্ন করে গড়া হস্তশিল্পগুলো হাতে তুলে দেখলেন, একেকটা কাজের পেছনে লুকিয়ে […]
বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে ৭ মে ২০২৬ RTV আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে নতুন করে সবার হৃদয় জয় করেছে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা ও ব্যক্তিরা। কেউ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে নিজের অনুভূতির রঙ, কেউ সুরে সুরে মুগ্ধ করেছে দর্শকদের, কেউ আবার নিজস্ব প্রতিভা ও আত্মবিশ্বাসের ঝলক দেখিয়েছে ফ্যাশন র্যাম্পে হেঁটে। অনুষ্ঠানজুড়ে ছিল […]
সমাজকল্যাণ মন্ত্রণালয় এর নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আয়োজিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ এর জাতীয় অনুষ্ঠানে ‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি ২০২৬’ হিসেবে ১৩ মে ২০২৬ আমাদের প্রতিষ্ঠানের দুইজন সদস্য সম্মাননা পুরষ্কার অর্জন করেছেন। তাদেরকে অত্র প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ প্রদান করে আয়বর্ধক কাজে সম্পৃক্ত করতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয়েছে এবং উদ্যোক্তা তৈরীতে সার্বিক […]
৩০ এপ্রিল ২০২৬ তারিখে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো এক তাৎপর্যপূর্ণ আয়োজন। প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও সমাজ এই তিনটি ক্ষেত্রকে একসূত্রে গেঁথে “Artificial Intelligence in Autism Screening: Connecting Engineering, Healthcare and Society in Bangladesh” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারটি ছিল জ্ঞান বিনিময় ও সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেমিনারের কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত […]
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে প্রতিবেদনমূলক অনুষ্ঠান বার্জার পেইন্টস “হাত বাড়িয়ে দিলাম” গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা: সৈয়দা মুনিরা ইসলাম
১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আরটিভি (RTV) এবং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি-এর সম্মিলিত উদ্যোগে আয়োজন করা হয় এক হৃদয়ছোঁয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণ করে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিরা। এই প্রতিযোগিতাটি ছিল তাদের জন্য নিজেকে প্রকাশের এক উন্মুক্ত ও নিরাপদ মঞ্চ, যেখানে তারা রঙের ভাষায় তুলে ধরে তাদের অনুভূতি, কল্পনা ও স্বপ্নের […]