জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ও উদ্যোক্তারা
May 25, 2026
জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ও উদ্যোক্তারা
সমাজকল্যাণ মন্ত্রণালয় এর নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আয়োজিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ এর জাতীয় অনুষ্ঠানে ‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি ২০২৬’ হিসেবে ১৩ মে ২০২৬  আমাদের প্রতিষ্ঠানের দুইজন সদস্য সম্মাননা পুরষ্কার অর্জন করেছেন। তাদেরকে অত্র প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ প্রদান করে আয়বর্ধক কাজে সম্পৃক্ত করতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয়েছে এবং উদ্যোক্তা তৈরীতে সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে। উনারা হলেন
১। শেখ আরাফাত হোসেন অয়ন
২। নিশাত তাহসিন মুনিয়া
এছাড়াও অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি ২০২৬’ হিসেবে পুরষ্কারপ্রাপ্ত আরেকজন হলেন
৩। ইয়ামিন রহমান নেহাল,
তিনিও আমাদের প্রতিষ্ঠানের প্রাক্তন প্রশিক্ষণার্থী এবং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি উদ্যোক্তা হবার পথ সুগম করেছিলেন।
এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি পরিবার, প্রতিষ্ঠান, শিক্ষক, প্রশিক্ষক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সম্মিলিত প্রচেষ্টার একটি উজ্জ্বল উদাহরণ।
তাদের এই সম্মাননা প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা, সুযোগ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজে দক্ষতা, যোগ্যতা ও সাফল্যের মাধ্যমে অনন্য অবদান রাখতে সক্ষম।
আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এ ধরনের অর্জন আমাদের সকলকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।