MIDAS Fair 2026-এ সফল অংশগ্রহণ
April 18, 2026
MIDAS Fair 2026-এ সফল অংশগ্রহণ

MIDAS আয়োজিত CMSME Eid Fair 2026-এ সফলভাবে অংশগ্রহণ করেছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি-এর উদ্যোগ ‘বর্ণালী’ ব্র্যান্ড। তিন দিনব্যাপী এই মেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের মায়েদের হাতে তৈরি নানান সৃজনশীল পণ্য নিয়ে “রংধনু বন্ধুজন”-এর সঙ্গে আমরা অংশগ্রহণ করেছি।

এই আয়োজনের মাধ্যমে আমাদের অংশগ্রহণকারীদের তৈরি পণ্য সম্মানিত ক্রেতাসাধারণ ও শুভাকাঙ্ক্ষীদের হাতে পৌঁছে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এটি আমাদের জন্য শুধু একটি অংশগ্রহণ নয়, বরং তাদের সৃজনশীলতা ও সক্ষমতার এক বাস্তব প্রকাশ।

প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার এই ক্ষুদ্র প্রয়াস আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়। এমন উদ্যোগগুলো একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সকল ক্রেতা, শুভাকাঙ্ক্ষী এবং আয়োজক MIDAS-এর প্রতি আন্তরিক ধন্যবাদ। বিশেষভাবে “রংধনু বন্ধুজন” উদ্যোগকে জানাই আন্তরিক সাধুবাদ তাদের সহযোগিতা ও সহযাত্রার জন্য।

একসাথে এগিয়ে যাওয়ার এই প্রত্যয়ই আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করে।