ব্র্যাক ব্যাংক তারা উদ্যোক্তা মেলা ২০২৬-এ ‘বর্ণালী’ স্টল পরিদর্শন
April 18, 2026
ব্র্যাক ব্যাংক তারা উদ্যোক্তা মেলা ২০২৬-এ ‘বর্ণালী’ স্টল পরিদর্শন

ব্র্যাক ব্যাংক তারা উদ্যোক্তা মেলা ২০২৬ পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জায়মা রহমান আমাদের ‘বর্ণালী’ স্টল পরিদর্শন করেন। তাঁর এই সৌজন্য সাক্ষাৎ, আন্তরিক আগ্রহ ও উৎসাহ আমাদের কাজের স্বীকৃতি হিসেবে অনুপ্রেরণার নতুন দ্বার উন্মোচন করেছে।

সমাজের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন—বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাকে তিনি যে সম্মান দিয়েছেন, তা আমাদের ভবিষ্যৎ পথচলায় শক্তি ও সাহস জোগাবে।

ব্র্যাক ব্যাংক তারা উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করা ইনস্পিরেশন ওয়েলফেয়ার সোসাইটি এবং ‘বর্ণালী’-এর জন্য এটি সত্যিই এক আনন্দ ও গৌরবের বিষয়। এই মেলায় দেশের উদীয়মান ও সম্ভাবনাময় নারী ও সামাজিক উদ্যোক্তাদের পণ্য ও সৃজনশীলতা তুলে ধরা হচ্ছে।

মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আলোকি কনভেনশন সেন্টার, গুলশান-তেজগাঁও লিংক রোড, ঢাকায় এবং চলবে আগামীকাল ০১ মার্চ রাত ১১টা পর্যন্ত।

#MIDAS (মাইডাস)-এর সহযোগিতায় আমরা এই মেলায় আমাদের ব্র্যান্ড ‘বর্ণালী’-এর স্টল প্রদর্শনের সুযোগ পেয়েছি। এ জন্য আমরা MIDAS-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।